Wednesday, May 13

ভারতে ৩ মাসের কারাদণ্ড হতে পারে সালাহ উদ্দিনের


ঢাকা: অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিচার হলে তিন মাসের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে সালাহ উদ্দিন আহমেদের। ১৯৫০ সালের ভারতীয় পাসপোর্ট আইন অনুযায়ী ওই শাস্তি নির্ধারিত আছে। তার পুশব্যাকের সম্ভাবনাও কম বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, পুশব্যাক ভারতের ব্যাপার। কিন্তু সালাহ উদ্দিনের ক্ষেত্রে পুশব্যাকের সম্ভাবনা কম। যেহেতু তাকে ভারতের অনেক ভেতরে ধরা হয়েছে তাই তাকে ভারতীয় আইনে বিচার করে তারপর ফেরত পাঠানো হতে পারে বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়