বিনোদন ডেস্ক:
আজ ১৩ মে বুধবার জন্মদিন সানি লিওনের। ৩৪তম জন্মদিনে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একসঙ্গে কাটাতে পারলেন না সানি। তবে গতকাল স্বামীর সঙ্গে বার্থডে পার্টিটা আগাম সেরে নিয়েছেন ইন্দো-কানাডিয়ান পর্ন স্টার। জন্মদিনটা অবশ্য বেশ ব্যস্ততার সঙ্গে কাটছে সানির। খবর জিনিউজের।
বলিউডে পা দিয়েছেন তিন বছর হয়ে গেল। আধ ডজন সিনেমায় অভিনয়ের পর এখন বলিউডে জমি খুঁজে পেয়েছেন সানি। কিন্তু বেশ কয়েকটি ছবিতে অভাবনীয় সাফল্যের পর বলিউডের একাংশ এখনও তাঁকে অচ্ছুত্ মনে করে। এই বিষয়ে সানির এখনও বেশ আক্ষেপ আছে। বলিউডের মূল ধারার সিনেমায় এখনও তিনি ব্রাত্য। জন্মদিনে সানির শপথ মূল ধারার সিনেমায় অভিনয় করে সমালোচকদের জবাব দেওয়া।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়