Wednesday, April 29

প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত ২ মেয়রের সাক্ষাৎ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার সন্ধ্যার দিকে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গণভবনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়