নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জিআর ১০২/১২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার দর্জিমাটি গ্রামের আতাব উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুসকে গতকাল শনিবার বেলা আনুমানিক ২টার সময় তার নিজ বাড়ী থেকে একদল পুলিশ গ্রেফতার করে। অপর দিকে গত শুক্রবার দিবাগত রাত ২টার সময় গাছবাড়ী বাজার সংলগ্ন মোড়ে মদ খেয়ে মাতলামী করার সময় গাছবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র আজমল (২৫) কে থানার পেট্রোল ডিউটিরত পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে আজ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার আদালতে হাজির করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন। জরিমানার টাকা পরিশোধ করার পর আজমলকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া থানা পুলিশ গত কয়েকদিন ধরে উপজেলা ব্যাপী অভিযান চালিয়ে এফআইআর ও ওয়ারেন্টভুক্ত একাধিক আসামীকে গ্রেফতার করেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়