স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও জনতার প্রত্যশা’ আয়োজিত ‘চলমান রাজনীতি: দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্ত্রব্য করেন।
তিনি বলেন, সম্প্রচার নীতিমালা কোনো আইন নয়। কিন্তু নীতিমালা ছাড়া কোনো কিছুই চলতে পারে না। তাই আমরা একটি চূড়ান্ত নীতিমালা করতে যাচ্ছি। এটা গণমাধ্যমের জন্য আরো সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি এমএ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মন্ত্রী সতীষ চন্দ্র রায়, চিপ হুইপ আব্দুস শহিদ, ঢাকা মহানগর আ.লীগ সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়