Monday, September 1

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার


স্টাফ রিপোর্টার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার বেলা সাড়ে ৩টায় স্বর্ণের বারগুলোর উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাস্টমসের সহকারি কমিশনার সম্প্রীতি প্রামাণিক। শাহাজাল বিমান বন্দর এখন স্বর্ন চোরাচালানের নিরাপদ রুট হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই বিমান বন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে কেজি কেজি সোনা আটকের ঘটনা ঘটছে। গত তিন মাসে স্বর্ন চোরাচালানের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হলেও চোরাচালান বন্ধ হয়নি। এর আগে শুক্রবার শাহজালাল এয়ারপোর্ট থেকে সাড়ে ৮ কেজি স্বর্ণ আটক করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়