Sunday, August 24

কানাইঘাটে রাস্তা সংস্কারের দাবীতে মানব বন্ধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা সংলগ্ন গাজী বুরহান উদ্দিন সড়কের দ্রুত সংস্কারের দাবীতে ‍গ্রীণ বাংলা সোসাইটি কানাইঘাটের উদ্যোগে উক্ত সড়কে অবস্থান করে আজ রবিবার বিকাল ৪টায় মানব বন্ধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে পৌর এলাকার অন্তর্ভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না করায় বর্তমানে রাস্তাজুড়ে বড় বড় গর্ত, খানা-খন্দ উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জন সাধারণ, স্কুল, কলেজ, মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের। রাস্তা জুড়ে কাদায় পরিপূর্ণ ও গর্ত হওয়ার ফলে ব্যস্ততম থানা ও প্রশাসন এলাকায় আসা লোকজনদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে জরুরী ভিত্তিতে থানা ও প্রশাসন পাড়ার আশাপাশ রাস্তা সংস্কারের দাবীতে গ্রীণ বাংলা সোসাইটির উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শহিদুল্লাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক জামাল আহমদ, শরীফ উদ্দিন, মিছবাউল হক সবুজ, এসএম কিবরিয়া, মোস্তাক আহমদ প্রমুখসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানব বন্ধনে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়