স্টাফ রিপোর্টার: আওয়ামী লগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপির আন্দোলনের যে অস্ত্র ছিল ৫ জানুয়ারি নির্বাচন তা প্রতিহত করতে গিয়ে ভোতা হয়ে গেছে।
রোববার রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রকলা প্রদর্শনী কক্ষে যুবলীগের ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ র্শীষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন,‘বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে। ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে যা যা দরকার তার সব কিছুই করেছে। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেনি।’
শেখ হাসিনা খুনের রাজনীতি করে না দাবি করে তোফায়েল বলেন, ‘আওয়ামী লীগের হাতে নয়, বিএনপির হাতেই রক্ত। তারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, ঘুমন্ত যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। তারা নিষ্ঠুর।’
তিনি আরও বলেন, ‘বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে। আগামীতেও তারা একইভাবে ষড়যন্ত্র করবে। তাদেরকে মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, নাট্যকার আতাউর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনূর রশীদ প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়