কানিউজ ডেস্ক: জনপ্রিয় সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেছেন, তিনি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান। কিন্তু সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে না। বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানে অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন।
বিবিসিকে তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি পক্ষপাতহীন, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।
শুক্রবার এ খবর দিয়েছে অনলাইন ডন।
ইমরান বলেন, আমরা এমন কোন তদন্ত কমিশন মেনে নিতে পারি না, যার বিভিন্ন পদে সরকারি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, নওয়াজ শরীফ পদত্যাগ করতে চাননি। কারণ তিনি পাকিস্তানে নিজের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন এবং সবকিছু খোলাসা হওয়ার আশঙ্কায় রয়েছেন।
বিবিসি’র এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, তার সমর্থকরা বর্তমানে যেখানে অবস্থান করছে, সেখানে থেকেই তাদের সরকার পতন আন্দোলন চালিয়ে যাবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়