Tuesday, August 26

সংগঠন নয়, বিএনপির শক্তি হল দেশের জনগণ: মঈন খান


স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি যদি আন্দোলন না করতে পারে সেটা আওয়ামী লীগের আনন্দের বিষয়। কিন্তু বিএনপি আন্দোলন করতে পারবে, এ কথা ভালো করেই জানে বলেই তারা চিন্তিত। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম ও বিচার বিভাগ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির শক্তি সংগঠন নয়, বিএনপির শক্তি হল দেশের জনগণ। আওয়ামী লীগ যে পথে হাঁটে, বিএনপি সেই পথে হাঁটবে না। বিএনপি ট্রেন মিস করেছে, আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের জবাবে মঈন খান বলেন, বিএনপি যদি ট্রেন মিস করে থাকে তাহলে আওয়ামী লীগের তো খুশি হওয়ার কথা। কিন্তু তা না করে কেন তারা চিৎকার করছেন। সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহের সভাপতিত্বে মতবিনিময় সভায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়