স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই একটা কুলাঙ্গার।
মঙ্গলবার বিকেলে ডিএইট প্রতিনিধিদের সাথে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিবালয়ে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকের বিএনপি, ওর বাপ জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার জন্ম হতো না। তারা দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারতেন না।
তোফায়েল নিজেকে নিবেদিতপ্রাণ তৃণমূল কর্মী উল্লেখ করে বলেন, তৃণমূল থেকে উঠে আসা আমার মতো একজন কর্মীর পক্ষে তার সম্পর্কে কথা বলা বা মন্তব্য করা শোভা পায় না। বাংলাদেশের কেউ বলবে না, আওয়ামী লীগ একটি কুলাঙ্গার দল, তাদের পক্ষেই বলা সম্ভব।
তারেক জিয়ার লন্ডনে দেয়া আওয়ামীলীগ সর্ম্পকে মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটা কুলাঙ্গারের পক্ষে এ ধরণের বক্তব্য দেয়া সম্ভব। কোনো ভদ্রলোকের সন্তান এমন কথা বলতে পাওে না। এবং খালেদা জিয়া ১৫ আগস্ট জন্ম দিন পালন করে অমানুষের পরিচয় দিয়েছেন।
খবর বিভাগঃ
রাজনীতি

tui aro boro kulangar.
ReplyDelete