অনলাইন ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি’র সহ-চেয়ারম্যান আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমন্ত্রণে আজ দুপুরে লাহোরে তার রাইউইন্ডের বাড়িতে পৌঁছেছেন। দুপুরের খাবারের সৌজন্যে দেশটিতে চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য জারদারি নওয়াজের বাড়িতে আসেন। খবর ডনের
জারদারি একটি হেলিকপ্টারে করে নওয়াজের জাতি উমরা বাসভবনে পৌঁছেন। নওয়াজ তার নিজ গাড়িতে করে গিয়ে হেলিপ্যাড থেকে জারদারিকে গ্রহণ করেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের নেতৃত্বে নওয়াজবিরোধী বিক্ষোভের ফলে সৃষ্ট রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে এই দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই পাকিস্তান পার্লামেন্টের প্রধান বিরোধীদল পিপিপির প্রধান জারদারি করাচি থেকে লাহোরে পৌঁছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়