নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন কানাইঘাট সুরমা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তের শুভ উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, মৎস্য অধিদপ্তরের এডি আবু সিদ্দিক মাসুম, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরীসহ জেলা ও উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দ। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ১ লক্ষ টাকার সমপরিমাণ বিভিন্ন প্রজাতির বড় মাছের পোনা সুরমা নদী ছাড়াও উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়