মুন্সীগঞ্জ প্রতিনিধি: মাওয়ার পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালু মিয়া ও তার ছেলে ওমর ফারুক লিমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চার দিনের রিমান্ড শেষে আদালতের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইনেসপেক্টর আব্দুল কুদ্দুস জানান, মুন্সীগঞ্জের আমলি আদালত-৬ বিকেল সাড়ে ৫টার দিকে হাজির করা হয়। তখন তাদের জবানবন্দি রেকর্ড না করে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়