Saturday, February 2

!! সেলিম উদ্দিনকে কানাইঘাট জাপা নেতৃবৃন্দের অভিনন্দন !!

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্র্টির যুগ্ম মহাসচিব মোঃ সেলিম উদ্দিন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা জাপা নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় পার্টির মহাসচিব সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদ সিলেটের কোটি মানুষরে প্রিয় নেতা সেলিম উদ্দিনকে আহবায়ক নির্বাচিত করায় এ অঞ্চলে জাতীয় পার্টি আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে নেতৃবৃন্দ। অভিনন্দন দাতারা হলেন, উপজেলা জাপার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাপা নেতা হারুন আহমদ, মোহাম্মদ আলী, ইসরাক আলী, উপজেলা যুব সংহতির সভাপতি আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, পৌর যুবসংহতির সভাপতি মানিক উদ্দিন, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সাংগঠনিক দিলদার হোসেন প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়