গত বৃহস্পতিবার জামায়াতের ডাকে দেশব্যাপী হরতাল চলাকালে বগুড়ায় ৪জামায়াত শিবির নেতাকর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাটে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। আজ শনিবার বেলা ২টায় কানাইঘাট বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহনে জামায়াত মিছিল বের করে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল করিম, নায়েবে আমীর মাওঃ আব্দুল মালিক, সেক্রেটারী মাওঃ কামাল উদ্দিন, জামায়াত নেতা মাওঃ শরিফ উদ্দিন, মাওঃ আলিম উদ্দিন, ডাঃ আব্দুর রকিব, হাফিজ তাজ উদ্দিন, শিবির নেতা সেলিম উদ্দিন, শামীম আহমদ, শিব্বির আহমদ, গিয়াস উদ্দিন, শাকির, পাবেল প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়