Wednesday, February 20

!! কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মুমিন চৌধুরীর মতবিনিময় !!

নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। কানাইঘাটের কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আজ বুধবার রাত ৭টায় কানাইঘাট প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নানের সভাপতিত্বে এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী কানাইঘাট-জকিগঞ্জে গণমানুষের আগামী দিনের আশা আকাংকার প্রতিফলন এবং এ দু’উপজেলাকে উন্নয়ন ও শিক্ষাদীক্ষায় একটি আলোকিত জনপদে পরিণত করার জন্য তার পরিকল্পনা তুলে ধরেন। জেলা আ’লীগের সিনিয়র সদস্য কুয়েত-বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সিনিয়র সভাপতি ও কুয়েতস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতি মোহনা টেলিভিশনের পরিচালক মধ্যপ্রাচ্য প্রবাসীদের এ নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য দীর্ঘদিন ধরে কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় গণসংযোগ করে আসছেন। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে অকুন্ট সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মুমিন চৌধুরী বলেন দলের হাই কমান্ড থেকে তিনি গ্রীণ সিগন্যাল পেয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। দল থেকে তাঁকে সিলেট-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে বলে তিনি দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সাংবাদিকদের পক্ষ থেকে তিনি সব ধরনের সহযোগিতা কামনা করেছেন। কানাইঘাট প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা মুমিন চৌধুরী প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় মুমিন চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন সাঁতবাক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দস আলী বড়চতুল ইউপি আ’লীগের সিনিয়র যুগ্ম্ আহ্বায়ক হাজী বাবুল আহমদ, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, উপজেলা কৃষকলীগের সভাপতি জামাল উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক থানা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেবুল আহমদ, জীবান আহমদসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়