স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের আশ্বাস ও এস.এস.সি পরীক্ষার দিক বিবেচনা করে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় শিক্ষক পরিষদের ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার ১২টার সময় বৃহত্তর জৈন্তিয়া শিক্ষক পরিষদের সভাপতি মামুন আহমদের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গত ২৬জানুয়ারী কানাইঘাট সুরমা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। এসময় শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলে পর্যায়ক্রমে শিক্ষকদের দাবীদাওয়া পূরণের আশ্বাস দিলে শিক্ষক পরিষদ সোমবার এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে আজ থেকে ১৬ফেব্রুয়ারী পর্যন্ত শিক্ষক ধর্মঘট স্থগিতের সিন্ধান্ত নেয় এবং আগামী ১৬ফেব্রুয়ারী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। উক্ত মতবিনিময় সভায় তাদের সমস্যা তুলে ধরারও সিদ্ধান্ত গৃহীত হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়