নিজস্ব প্রতিবেদক:
স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরীফুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সিদ্দিকী দুদু মিয়া, সাবেক চেয়ারম্যান হামিদুল হক, সাবেক চেয়ারম্যান শমসের আলম, ডাক্তার আবু শহীদ, ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আজিজুল হক মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য অধ্যাপক ইবাদুর রহমান, থানা জাসাসের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম রোকন, নিজাম উদ্দিন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন রশিদ, কাওছার আহমদ বাঙ্গালী, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খসরুজ্জামান পারভেজ, রাশিদুল হাসান টিটু, থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, থানা উলামা দলের আহবায়ক হাফিজ কুদরতুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, জালাল আহমদ জনি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক আবিদুর রহমান, যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা করিম চৌধুরী, দেলোয়ার হোসেন, এইচএম রানা, হোটেল শ্রমিকদলের সভাপতি বিলাল আহমদ, ট্রলি শ্রমিক দলের সভাপতি এতিম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আহসান উল্লাহ কলিম, যুবদল নেতা ডালিম, আজির প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দিনে বিশ্ব বেহায়া, স্বৈরাচার এরশাদ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় অসংখ্য গণতন্ত্রকামী ছাত্রজনতার রক্তে রঞ্জিত স্বৈরাচার এরশাদকে নিয়ে শেখ হাসিনা মহাজোট সরকার গঠনের মাধ্যমে আবারও গণতন্ত্রকে হত্যা করার নীল নকশার পরিকল্পনা করছেন। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতন্ত্র বিরোধী কর্মকান্ড রুখে দিয়ে এ সরকারের পতনের মাধ্যমে এরশাদের বিচার বাংলার মাটিতে করা হবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়