Thursday, February 5

খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান বেলাল আহমেদ এমবিএ’র



কানাইঘাট নিউজ ডেস্ক :

গামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, ঢাকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেলাল আহমেদ এমবিএ।

এক বিবৃতিতে তিনি বলেন, দেশ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কোনো বিকল্প নেই। বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এ প্রেক্ষাপটে তিনি সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকার সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বেলাল আহমেদ এমবিএ আরও বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকামী সকল মানুষকে ভোটের মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সঠিক নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়