নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-১২০৬৮) এর অর্ন্তভুক্ত কানাইঘাট উপজেলা শাখার কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা রোডের শহীদ মিনার সংলগ্ন একটি ভবনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী শাখার অফিস শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ কবির উদ্দিন ও সাধারণ সম্পাদক রশিদ আহমদের পরিচালনা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার শাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, পৌর কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা। বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে ফয়সল আহমদ, জামাল আহমদ, আব্দুল কাদির, জামাল উদ্দিন, এবাদুর রহমান, আলী আহমদ, সুদীপ্ত কুমার দাস, নুর উদ্দিন, শাহাব উদ্দিন, দয়াময় দাস, নজমুল ইসলাম প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়