Thursday, April 16

খালেদার সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পেন রাষ্ট্রদূত খালেদার বাসভবনে প্রবেশ করেন। এ সময় দলের পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, স্পেনের রাষ্ট্রদূতের পর রাত সাড়ে ৮টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেল চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়