বিনোদন ডেস্ক: সাবেক বয়ফ্রেন্ড ড্যানি সিপ্রিয়ানির মুখে ভীষণ জোরে ঘুষি ছুড়েছিলেন গ্ল্যামার মডেল ও হলিউড অভিনেত্রী কেলি ব্রুক। কারণটা নারীঘটিত। ক্লাবের ভেতর এক স্ট্রিপারকে নিজের সেলফোন নম্বর দিয়ে ফেলেছিলেন সিপ্রিয়ানি। আর সেটা জানতে পেরেই ক্লাবে ঢুকে কোনও অজুহাত দেওয়ার আগেই ঘুষি মেরে বসেন কেলি।
ঘটনা গত বছরের আগস্টের। ওই সময় লাস ভেগাসে একটা নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কেলি। সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘আপ ক্লোজ‘-এ ঘটনার বৃত্তান্ত ফাঁস করেছেন কেলি। তাতে কেলি লিখেছেন, “নাচ শেষ করে ফিরে আসছিলাম। ওকে খুঁজলাম এদিক ওদিক। কোথাও পেলাম না। আমি যখন পর্দার আড়ালে যাই, তখন এক ল্যাপ ড্যান্সারের কথা শুনলাম। সে তার বন্ধুকে বলছিল, ড্যানি কতটা আবেদনময় ছিল এবং কিভাবে সে তার নম্বর তাকে দিয়েছিল। এরপর আমি দেখলাম ড্যানি আমার দিকে আসছে। সে এসেই বলল, বেব আমি তোমাকে খুঁজে হয়রান! সোজা তার মুখে ঘুষি মেরে বসি।”
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়