Wednesday, August 13

মা পাস, ছেলে ফেল!!


কানিউজ ডেস্ক: একই সাথে এইচএসসি পরীক্ষায় মা-ছেলে অংশ গ্রহণ করেন। মা জোবায়দা খানম জিপিএ ৩.২০ পেয়ে উত্তীর্ণ হলেও ফেল করেছেন ছেলে ইমরান খান। জোবায়দা খানম জেলার কালীগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর। গৃহিনী জোবায়াদা খানম কালীগঞ্জের মধুগঞ্জ ঢাকালে পাড়ার বাসিন্দা ফকরুদ্দিন খানের স্ত্রী। তিনি ও তার ছেলে ইমরান হোসেন শহীদ নুর আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। জোবায়াদা খানম জানান, মাধ্যমিক পাশ করার আগেই পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনা তেমন এগোয়নি। ২ মেয়ে ও ২ ছেলের জননী জোবায়াদ খানমের বয়স ৫০ বছর। এই বয়সেও তার পড়াশোনার আগ্রহ কমেনি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি পাশ করার পর এবার তিনি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তিনি আরো জানান, পাশ করেও মন ভাল নেই। ছেলে ফেল করেছে! এবার অর্নাসে ভর্তির জন্য প্রস্তুতি নেবেন তিনি। স্বামী ফকরুদ্দীন খান জানান, তার স্ত্রী সংসার জীবনে এসে লেখাপড়ার জন্য আফসোস করতেন। তার স্ত্রীর মনের আশা পূরণ করার জন্য সহযোগীতা করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়