বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে জামায়াত। সমাবেশ আয়োজনের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামীকাল এ হরতালের ডাক দেন জামায়াত। বুধবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
যুদ্ধাপরাধের জন্য গঠিত ট্রাইব্যুনাল বাতিল করে নেতাদের মুক্তি ও সারাদেশে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর বায়তুল মোকারমের উত্তর গেটে বুধবার বিকেল তিনটায় সমাবেশ করতে চেয়েছিলো জামায়াত।
সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করেছিলো তারা। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত ওই সমাবেশ আয়োজনের কোন লিখিত বা মৌখিক অনুমতি না পাওয়ায় দলটির হাইকমান্ড বৃহস্পতিবার হরতালের সিদ্ধান্ত নেয়। এর আগে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদূর রহমান আযাদের বরাত দিয়ে তার এক ঘনিষ্ঠ সূত্র দুপুর সোয়া ১১টার দিকেই বাংলানিউজকে হরতালের বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি জানায়, দুপুরের আগেই হরতালের ঘোষণা দেবে জামায়াত।(ফেয়ার নিউজ)

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়