Monday, January 21

:: কানাইঘাটে সাইদুর রহমান হত্যাকান্ড !! প্রেমিকার মা-বাবা গ্রেফতার !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে চাঞ্চল্যকর সাইদুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে প্রেমিকার বাবা ও মা দু’জনকেই গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন– নিহত সাইদুর রহমানের প্রেমিকা ফাতেমা বেগমের বাবা আব্দুল কুদ্দুস (৫৮) ও মা বদরুন নেছা(৫০)। জানা যায় ,গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার একদল পুলিশ উপজেলার রাজাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আজ সোমবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার রাতে রাজাগঞ্জ ইউপির বীরদল মাঝপাড়া গ্রামের প্রেমিক সাইদুর রহমান তার প্রেমিকা একই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ফাতেমা বেগমের সাথে তার বাড়ীতে দেখা করতে গেলে নির্মমভাবে খুন হন। এ ঘটনায় নিহত সাইদুরের মা নেহারুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- (১৫), ১৮-০১-০১৩ ইং। ঘটনার পর থেকে প্রেমিকা ফাতেমা বেগম পলাতক রয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়