কানাইঘাট নিউজ ডেস্ক:
নির্বাচনের সময় অবৈধভাবে টাকা খরচের অভিযোগে দায়ের করা মামলায় বিচারের
কাঠগড়ায় দাঁড়াচ্ছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।
মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সারকোজির বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি ‘বিগম্যালিয়ন স্ক্যান্ডাল’ নামে পরিচিত।
সারকোজির বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় তার দল মোট ব্যয়ের পরিমাণ ২৪ মিলিয়ন মার্কিন ডলার কম দেখিয়েছে। তবে সারকোজি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। ওই বছরই বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের কাছে নির্বাচনে হেরে যান সারকোজি।
প্রাক্তন এই ফরাসি প্রেসিডেন্টের দল ইউএমপি ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার খরচ গোপন করতে বিগম্যালিয়ন নামে একটি গণসংযোগ কোম্পানির সহযোগিতা নেয়। ১৯৫৮ সালের নিকোলাস সারকোজি ফ্রান্সের দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি বিচারের মুখোমুখি হচ্ছেন।

খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়