Thursday, April 16

রামপুরা ট্রাজেডি: সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা


ঢাকা: রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ায় অবৈধভাবে সরকারি জায়গায় নির্মিত দোতলা টং বাড়ি দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেন চৌধুরীর নামে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকাল চারটার সময় ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঁইয়া ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাতা মনির হোসেনের নামে মামালা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৯। মনির হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বৌবাজার মাটির মসজিদ সংলগ্ন বেগের বাড়ি ঝিলের (খাসজমি) ওপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল এই দোতলা টিনের ঘরটি। সেখানে ছিল ২৪টি কক্ষ। প্রায় ৩০ ফুট লম্বা বাশের সাঁকো পেরিয়ে যেতে হয় এই ঘরে। বুধবার বিকাল ৩টার দিকে ঝিলের ওপর নির্মিত দোতলা টিনশেড ঘরটি দেবে গিয়ে একই পরিবারের তিনজনসহ ১২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও অন্তত ২০ থেকে ৩০ জন। মৃতরা হলেন- আখের রস বিক্রেতা বরগুনার নিজাম উদ্দিন (৪৭), তার স্ত্রী কল্পনা বেগম (৪২), ছেলে সবুজের বউ রোকসানা (২২), রিকশাচালক মিজানুর রহমান (৩০), স্থানীয় মুদি দোকানদার বরিশালের হারুণ অর রশিদ (৫৬), খলিলুর রহমানের ছোট ছেলে সাইফুল ইসলাম (১৪), ঝালকাঠীর মাসুদের স্ত্রী সাজিদা (১৯), ফারজানা (৯), রুনা (১৪), জোস্না বেগম (৪০) বাড়িটির ম্যানেজারের ছেলে জাকির (৩০)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়