Showing posts with label বইমেলা. Show all posts
Showing posts with label বইমেলা. Show all posts

Wednesday, February 5

বইমেলায় মিলন কান্তি দাসের ছড়ার বই “সুরমা পাড়ের ছড়া”

বইমেলায় মিলন কান্তি দাসের ছড়ার বই “সুরমা পাড়ের ছড়া”

নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও কলামিস্ট মিলন কান্তি দাসের ছড়ার বই "সুরমা পাড়ের ছড়া"। সিলেটের আঞ্চলিক ভাষায় ১০০টি মজার ছড়ায় বইটি সাজানো হয়েছে। বইটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশ।
কবি ও কলামিস্ট মিলন কান্তি দাস সিলেটের সাহিত্যাঙ্গনের এক পরিচিত মুখ। দীর্ঘ দেড় দশক ধরে নিজেকে সাহিত্য সেবায়  নিয়োজিত রেখেছেন। সমসাময়িক বিষয়ের উপর তার নিয়মিত কলাম ছাপা হয় দেশের বিভিন্ন পত্রিকায়। এর আগে “সুন্দর পৃথিবীর স্বপ্ন” নামক মিলন কান্তি দাসের একটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি পাঠক হৃদয়ে ব্যাপক সাড়া জাগায়।

মিলন কান্তি দাস কানাইঘাট পৌরসভার ঢালাইচর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- মতি লাল দাস ও মাতা- মিনতী রাণী দাস । ২ ভাই ২বোনের মধ্যে মিলন কান্তি দাস বড়।

মিলন কান্তি দাস ৯৯ সালে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০১ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচ এস সি ও ২০০৫ সালে মদন মোহন কলেজ থেকে হিসাব বিজ্ঞান নিয়ে অনার্স এবং ২০০৬ সালে একই কলেজ থেকে মাস্টার্স শেষ করেন।

মিলন কান্তি দাসের বইটি পাওয়া যাবে অমর একুশে বই মেলায় ২০ নং স্টলে এবং সিলেটের পাঠকদের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলায় পায়রা প্রকাশ’র স্টলে পাওয়া যাবে ।

কানাইঘাট নিউজ ডটকম/০৫ ফেব্রুয়ারি ২০২০ ইং

Saturday, March 2

বিদায় বইমেলা

বিদায় বইমেলা

কানাইঘাট নিউজ ডেস্ক:

ফুরিয়ে গেলো অমর একুশে গ্রন্থমেলার বাড়তি দুটি দিনও। এক মাসের সাহিত্য তীর্থ আগামীকাল থেকে পূর্ণ হয়ে যাবে শূণ্যতায়।

মেলার শেষ দিনে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ছিলো মন খারাপের আবহ। তিরিশ দিনে এই জায়গাটিকে আপন করে তোলা পাঠক, প্রকাশক ও বিক্রয় কর্মীদের চোখেমুখে আজ ছিলো বিদায়ী বিষাদ। 

মেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী অহিদুল ইসলাম বললেন, আজকে বই কিনতে আসিনি, এসেছি প্রিয় মেলাকে বিদায় জানাতে। বৃষ্টির কারণে শেষটা ভালো হলো না। তবে যতটুকু হয়েছে, তাতে আমি অখুশি নই। বেঁচে থাকলে পরের বইমেলাতেও এমন আনন্দ নিয়েই থাকবো।
ফাতেহীন নাহার বললেন, দেখতে দেখতে মেলা শেষ হয়ে গেলো। এখন মনে হচ্ছে একলা হয়ে যাচ্ছি। যেনো একটা বছর প্রিয় কাউকে ছেড়ে একলা থাকতে হবে। তবে এবার মেলা থেকে প্রচুর বই কিনেছি। 
এদিকে, বইমেলার শেষ দুদিন প্রচুর বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা। দুদিনে দেড়শটির মতো নতুন বইও প্রকাশিত হয়েছে। প্রথমা প্রকাশনের বিক্রয় কর্মী রাহাত বলেন, মেলার যেকোন দিনের তুলনায় এই দুই দিন বেশি বিক্রি হয়েছে। এটা শুধু প্রথমাতে নয়, সব প্রকাশনী থেকেই বই কিনেছে পাঠকেরা।
অন্যপ্রকাশ প্রকাশনীর কর্মকর্তা রাসেল বলেন, শেষ তিনটি দিনের লোকসান উঠে গেছে। কতৃপক্ষকে ধন্যবাদ। পরের বছর আবার দেখা হবে। আশা করছি এবারের চেয়েও জমজমাট মেলা হবে আগামী বছর।
অনেক সূত্র জানাচ্ছে, এবারে বইমেলায় প্রায় পনের কোটি টাকার বই বিক্রি হয়েছে। তবে সরকারিভাবে এখনো লেনদেনের সঠিক অঙ্কটি প্রকাশ করেনি। সেটি জানতে হলে আরো দুই দিন অপেক্ষা করতে হবে। 
এ ব্যাপারে বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, গত দশ বছরের মধ্যে এবারই সবচেয়ে অংশগ্রহণমূলক মেলা হয়েছে। এবারের আয়োজন গুলোও ছিলো আকর্ষণীয়। ফলে বইয়ের বিক্রিও হয়েছে বেশি। আসছে বছরগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চেষ্টা করবে একাডেমী।

Wednesday, February 13

বই মেলায় হানিফ সংকেত-এর বই ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’

বই মেলায় হানিফ সংকেত-এর বই ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’

এবারের বইমেলায় বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেত-এর একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’। গ্রন্থটিতে তার গভীর পর্যবেক্ষণ, রমনীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তিক বিষয়গুলোকে জীবন্ত করে তোলা হয়েছে। হানিফ সংকেত বরাবরই সমাজ ও পরিবারের বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন। তার এবারের গ্রন্থেও এ বিষয়গুলো প্রাধান্য দেয়া হয়েছে। হানিফ সংকেত বলেন, ‘মিডিয়াতে আমার শুরুটাই হয়েছে লেখালেখি দিয়ে। আর সেটা সত্তুর দশকের শুরু থেকেই। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদিকে নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছা থাকা সত্তে¡ও সবসময় লিখতে পারি না। গত ৩০ বছর ধরেই আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। সেই সিডিউলটা আমার হাতে নয়, টিভির হাতে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের পূর্বে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যতই ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্তত একটি হলেও বই প্রকাশ করতে।’ হানিফ সংকেত বলেন, ‘মানুষ নিঃশ্বাসে যেমন বাঁচে-তেমনি বিশ্বাসেও বাঁচে। নানা ঘটনার মধ্যে মানুষ আঁকড়ে ধরতে চায় আত্মবিশ্বাস, পারিবারিক বিশ্বাস, সামাজিক বিশ্বাস এবং রাষ্ট্রীয় বিশ্বাসকে। কিন্তু ঘটমান নানা অঘটন কখনো কখনো বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়। তার মধ্যে দাঁড়িয়ে দৃষ্টি বাড়িয়ে যা দেখেছি, যা বুঝেছি তা নিয়ে বিভিন্ন সময় নিজের উপলব্ধির কথা লিখেছি বিভিন্ন জাতীয় দৈনিকে। কথায় আছে, ‘নিঃশ্বাসের বিশ্বাস নাই’ অর্থাৎ যে কোন সময়ই নিঃশ্বাস চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস যখন বারবার অবিশ্বাস্য আঘাতে জর্জরিত হতে থাকে, তখন মনে হয়-বিশ্বাসই যেন আর নিঃশ্বাস নিতে পারছে না। সেই বোধ থেকেই বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলোর সংকলন ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’।’ বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। উল্লেখ্য বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর ইতিপূর্বে হানিফ সংকেতের ৩০টির মত গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Tuesday, February 12

ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’

ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’

কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রতিবারের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’। 
সাহিত্যদেশ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।
লেখকের সাবলীল বর্ণনায় সুখপাঠ্য এক উপন্যাস ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’। পড়তে পড়তে মনে হবে কেউ ঠিক পাশে বসে গল্প শোনাচ্ছে আপনাকে।
গল্পের শুরুতে তরুণ চিত্রশিল্পীর সঙ্গে ধনাঢ্য ব্যবসায়ীর প্রাইভেট সেক্রেটারির নাটকীয় পরিচয়। এরপরপরই একটি সড়ক দুর্ঘটনায় বিপন্ন হয়ে ওঠে সেই তরুণ চিত্রশিল্পীর জীবন
শুরু হয় এক নতুন লড়াই। আদর্শের সঙ্গে অর্থের। ক্ষমতার সঙ্গে প্রেমের। অতঃপর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় চোখে চোখ রাখার গভীর অপেক্ষা।
মেলায় বইটি পাওয়া যাবে ৫৩৪ নং স্টলে। ৯৬ পৃষ্ঠার এ বইয়ের দাম রাখা হয়েছে ১৬০ টাকা। এছাড়াও ঘরে বসে রকমারি ডটকম থেকে বইটি পাওয়া যাবে। 
‘ডেকে যায় ফাল্গুনের রোদ’ উপন্যাসটি ছাড়াও একই প্রকাশনী থেকে বের হয়েছে ইমন চৌধুরীর সম্পাদনায় ২১ জন তরুণ লেখকের ২১ টি হাসির গল্প নিয়ে হাসির বই ‘সুলভ মূল্যে হাসির গল্প’। 
হাস্যরস আর ব্যাঙ্গ-বিদ্রুপের মাধ্যমে তরুণ লেখকরা বইটিতে তুলে এনেছেন সমাজের নানা অসঙ্গতি। এ বইটির প্রচ্ছদ করেছেন কাওছার মাহমুদ। মূল্য ১৫০ টাকা।

কানাইঘাট নিউজ ডটকম/১২ ফেব্রুয়ারি ২০১৯
মেলায় আব্দুল্লাহ আল হাসানের উপন্যাস‌''নদীপাড়ের বাগান বাড়ি''

মেলায় আব্দুল্লাহ আল হাসানের উপন্যাস‌''নদীপাড়ের বাগান বাড়ি''

কানাইঘাট নিউজ ডেস্ক:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক আব্দুল্লাহ আল হাসানের উপন্যাস‌''নদীপাড়ের বাগান বাড়ি''। উপন্যাসটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশনী। ৪৮ পৃষ্টার বইটির মূল্য রাখা হয়েছে ১৬০টাকা। বইটির প্রচ্ছদ করেছেন নওয়াজ মারজান। বইটি পাওয়া যাবে ঢাকা বইমেলার ৩৩৭নং(পায়রার) স্টলে এবং সিলেটের মেলায় 'জসীম বুক হাউস' এ বইটি পাওয়া যাবে।

কানাইঘাট নিউজ ডটকম/১২ফেব্রুয়ারি ২০১৯ ইং