নিজস্ব প্রতিবেদক:
শনিবার (১৩ অক্টোবর)। ঘড়ির কাটায় তখন বিকেল ৫ টা ছুঁইছুঁই। কানাইঘাটবাসীর মিলনমেলায় পরিণত হয় রাজধানীর জালালাবাদ ভবন অডিটোরিয়াম। ঢাকাস্থ কানাইঘাট সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক(১) কানাইঘাটের কৃতি সন্তান মো:এহছানে এলাহী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করায় তাকে সংবর্ধনা এবং বিভিন্ন অঙ্গনে অসামান্য অবদানের জন্য ঢাকায় বসবাসরত কানাইঘাটের গুণীজনদের নিয়ে ঢাকাস্থ কানাইঘাট সমিতি সম্মাননা স্মারক প্রদানের অায়োজন করে ।
এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের অয়ােজন করা হয়। ঢাকাস্থ কানাইঘাট সমিতির সভাপতি অালহাজ্ব অাব্দুল খালিক বাবুলের সভাপতিত্বে সমিতির প্রচার সম্পাদক খায়রুল ইসলাম চৌধূরী ও অাজীবন সদস্য মো: ইকবাল অাহমদের যৌথ উপস্থাপনায় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো.অাব্দুল জলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সফিউল অালম বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক মো: সালে আহমদ,মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় বিশেষজ্ঞ মনোভূবন সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মো: হারুনুর রশীদ।
সম্মাননা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ(স্বর্ণপদক প্রাপ্ত) অধ্যাপক ডা. মোহাম্মদ তাহির ২। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি'র) সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ইঞ্জিনিয়ার মো: অাব্দুল হান্নান ৩। সিটি ব্যাংকের সাবেক পরিচালক বিশিষ্ট শিল্পপতি মনোহর অালী ৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স বিভাগের চেয়ারম্যান ডা. জালালুর রহমান ৫। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চীফ ইঞ্জিনিয়ার মো: তাহির ৬। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর(মাউশি) সাবেক পরিচালক প্রফেসর এ.কে.এম অাব্দুল মোক্তাদির ৭। বিশিষ্ট প্রাণী বিশেষজ্ঞ প্রফেসর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধূরী ৮। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: মাইনুজ্জামান ৯। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী মো: সিরাজুল ইসলামসহ সর্বমোট ৯ জন কে গুনীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো মনোভূবন সেন্টার।
কানাইঘাট নিউজ ডটকম/১৭ অক্টোবর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর


0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়