নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে মোটরযান অধ্যাদেশ আইনে ১৫টি মামলা দায়েরের মাধ্যমে পরিবহন চালকদের কাছ থেকে নগদ ৫ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা কানাইঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি রাস্তায় গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র যাচাই-বাছাই করেন। ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো এবং রাস্তাঘাটে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মোটরযান অধ্যাদেশ আইন-১৯৯৩ ধারায় এ জরিমানা আদায় করেন।
এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা কানাইঘাট নিউজকে জানিয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৩ অক্টোবর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়