নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউপির বীরদল আগফৌদ গ্রামের সৌদি প্রবাসী সমাজসেবী মোঃ ইয়াহইয়ার সৌজন্যে কানাইঘাট বীরদল দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। ছাত্র/ছাত্রীদের পাঠদানে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য সৌদি প্রবাসী মোঃ ইয়াহইয়া তার পক্ষ থেকে স্কুলে সিলিং ফ্যান স্কুলে প্রদান করেন। গত মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহার উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হক উপজেলা চেয়ারম্যানের কার্যালয় থেকে ১০টি সিলিং ফ্যান গ্রহণ করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়