ঢাকা: মেদহীন পেট কার না কাম্য।সবাই চায় মেদহীন পেট গড়াতে।অথচ আপনার চাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেটে চর্বি জমছে।এ থেকে কিন্তু সহজেই মুক্তি পেতে পারেন।একটু সতর্ক হলেই চর্বির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।কিছু নিয়ম মেনে চললেই মেদহীন পেট গঠন করা সম্ভব। নিচে তার কিছু টিপস তুলে ধরা হলো।
লেবুর শরবতে পান করুন:
পেটের চর্বি দূর করার জন্য এটি একটি দারুণ উপায়। এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করতে হবে।নিয়মিত এ শরবত পান করলে পেটের চর্বি অনেকটা কমে যাবে।
প্রচুর পানি পান করুন:
মেদ কমাতে প্রচুর পানি পানের বিকল্প নেই।কেননা পানি আপনার শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীর থেকে ক্ষতিকর সব কিছু বের করে দিতে সাহায্য করে।
সাদা চালের ভাত থেকে দূরে থাকুন:
পেটের চর্বি দূরে রাখতে হলে সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে।
চিনি ত্যাগ করুন:
পেটের চর্বি থেকে রেহাই পেতে হলে চিনি এবং চিনিজাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই। চিনিজাতীয় খাবার শরীরের বিভিন্ন অংশে চর্বি জমাতে কার্যকর ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে।
মসলাসমৃদ্ধ খাবার খান:
খাবারকে মসলাসমৃদ্ধ করে তুলুন। দারুচিনি, আদা, কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আপনার খাবার। কেননা এসব মসলা স্বাস্থ্যকর সব উপাদানে ভরপুর। এগুলো শরীরের রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে।
বেশি করে ফলমূল খান:সকালের নাশতায় অন্য খাবারের পরিমাণটা কমিয়ে সেখানে স্থান করে দিতে হবে ফলের। প্রতিদিন সকালে এক বাটি ফল খেলে পেটে চর্বি জমার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।এসব টিপস মেনে চলবে আপনি মেদমুক্ত জীবনযাপন করতে পারবেন।
খবর বিভাগঃ
স্বাস্থ্য

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়