Wednesday, September 10

তাজুল ও রাঙ্গাকে প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি


স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পার্টিতে চলা টানাপড়েনের মধ্যে আজ তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা মনোনয়ন এবং দলীয় মন্ত্রীদের পদত্যাগ নিয়ে বিরোধী দলের নেতা ও এমপিদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এরশাদ এ সিদ্ধান্ত নিয়েছেন। রাঙ্গা এলজিআরডি প্রতিমন্ত্রী ও তাজুল ইসলাম বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করছেন। দুই নেতাকে অব্যাহতি দেয়ার বিষয়ে জানতে চাইলে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, আমিও বিষয়টি শুনেছি। বুধবার দুপুরে সুনীল শুভরায় সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গা সংসদীয় কমিটির এক সভায় জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করার বিষয়ে এরশাদকে আগে তার বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে আসার জন্য মন্তব্য করেছিলেন তিনি। অপরদিকে তাজুল ইসলাম এক গণমাধ্যমকে বলেছিলেন আগে এরশাদ পদত্যাগ করুক, তারপর আমরা পদত্যাগ করবো। তার এমন বক্তব্যের জের ধরে মঙ্গলবার নেতাদের সামনেই এরশাদ বলেছিলেন, ‘আমি ওকে দল থেকে বহিষ্কার করবো।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়