স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ চাইলে হরতাল বন্ধ আইন হতে পারে।
বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু হরতাল কোনো আন্দোলন হতে পারে না। জনগণকে এ সব আন্দোলন প্রত্যাখ্যান করতে হবে।
সাংসদদের হরতালের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, যাতে কোনো মানুষ ভয়াবহ পরিস্থিতিতে না পড়ে।
মুহিবুর রহমানের (মানিক) প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১৯ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এবং ওঠা-নামার জন্য ৩১টি র্যাম্পসহ মোট ৪৬ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির ভূমি অধিগ্রহণ কাজ তিনটি ধাপে বাস্তবায়িত হচ্ছে।
এর আগে একই প্রশ্নকর্তার এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ইউএনডিপি’র মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মানব উন্নয়নে এক ধাপ এগিয়ে রয়েছে। বর্তমানে ১৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।’
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ সফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ সফলতার কৃতিত্ব বাংলাদেশের জনগণের। যা অর্জন হয়েছে তা তাদের কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়