নরসিংদী: বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক এমপি জননেতা খায়রুল কবির খোকন বলেছেন বিএনপির চেয়ার পার্সন বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বুধবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলা শাখার উদ্যোগে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা মহিলা দল নেত্রী এড. উম্মে সালমা মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সমীর ভূইয়া, শহর সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল¬া, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, প্রচার সম্পাদক শাহজাহান মলি¬ক, আমিনুল হক বাচ্চু, ডা. সফিকুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা দল সাধারণ সম্পাদীকা এড. কানিজ ফাতেমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. ফিরোজা ইয়াছমিন ডেইজী, ফাতেমা ইয়াছমিন, খালেদা বেগম, ডা. বিউটি সরকার, মমতাজ সরকার, ফাতেমা ভূইয়া, সানজিদা আক্তার রুমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেত্রী রহিমা আক্তার পাখি।
প্রধান অতিথি বলেন, পুরুষদের পাশাপাশি মহিলা দলের আন্দোলন, লড়াই সংগ্রামকে খাটোকরে দেখার কোন উপায় নেই। বিএনপির চেয়ারপার্সনও মহিলা। স্বৈরাচারী অবৈধ, অগনতান্ত্রিক জগদ্দল পাথর কথিত সরকারকে উৎখাত করতে হলে মহিলাদল কে ঢেলে সাজাতে হবে। তিনি বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মহিলাদলের নেতা কর্মীদের ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। উদাহরন টেনে বলেন বিশ্বের যা কিছু সুন্দর, তার অর্ধেক করেছে নারী আর অর্ধৈক করেছে নর।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ মহিলা দল নেত্রী রেহেনা বেগমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পরিবারের সদস্যদেরকে ধৈয্য ধারন করতে পারেন সেই জন্য মহান আল¬াহর দরবারে প্রার্থনা করেন। উলে¬খ্য মহিলা দলনেত্রী রেহেনা বেগম গত সোমবার রাতে তার ব্রাহ্মন্দীস্থল বাসায় ইন্তেকাল করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়