কানিউজ ডেস্ক :: ভারতে গত ২০ বছরে আণবিক কেন্দ্রগুলোর কর্মীদের মধ্যে যে তিন হাজার ৮৮৭ জন মারা গেছেন, তাদের ৭০ শতাংশই ক্যান্সার আক্রান্ত ছিলেন। আরটিআই এ তথ্য প্রকাশ করেছে। সমাজকর্মী চেতন কোঠারি এ তথ্য সংগ্রহ করেন।
তদন্তে দেখা গেছে, দেশটিতে ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে ১৯টি কেন্দ্রে ২৬ হাজার জন ক্যান্সারে মারা গেছেন।
ডিপার্টমেন্ট অব অ্যাটোমিক এনার্জির অধীনে থাকা ভব অ্যাটোমিক রিসার্চ সেন্টার (বার্ক) থেকে আরেকটি ভয়াবহ তথ্য পাওয়া গেছে। আর তা হলো, তথ্যে উল্লিখিত সময়ের মধ্যে সেখানে ২৫৫ জন কর্মচারী আত্মহত্যা করেছেন। তার মানে ২০ বছরে প্রতি মাসে সেখানে কমপক্ষে একজন আত্মহত্যা করেছেন।
তদন্তে দেখা গেছে, তারা দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন বা পারিবারিক কোনো সমস্যায় ভুগছিলেন। উল্লেখ্য, ভারতে ক্যান্সারে সবচেয়ে বেশি মৃত্যু হয়।
মুম্বাইয়ের বাইকুলায় জে জে হাসপাতালের সাবেক শিক্ষক ও সিনিয়র ফিজিশিয়ান ড. আলতাফ পাটেল তদন্তে উঠে আসা তথ্যের ব্যাপারে বলেন, ক্যান্সারে এত বেশিসংখ্যক মৃত্যু আতঙ্কের বিষয়।
যদি এমনটি হয় যে রেডিওঅ্যাক্টিভ মেটিরিয়াল অথবা নন-সাইন্টিফিক স্টাফের সস্পর্শে এলেই ক্যান্সারের আশঙ্কা বাড়ে তা হলে এ ব্যাপারটি দ্বিতীয়বার অ্যানালাইসিস করা দরকার। এ তথ্যের ব্যাপারে বার্কের মিডিয়া প্রধান আর কে সিংয়ের সাথে টাইমস অব ইন্ডিয়া বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
খবর বিভাগঃ
স্বাস্থ্য

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়