ঢাকা: বারকাত যে অভিযোগ বা প্রশ্ন তুলেছে তার উত্তর দেওয়ার রুচি আমার নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি বলেন, বারকাত কী বলল, না বলল- তাতে আমার কিছু যায় আসে না। আমি তার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না ।
জনতা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান আবুল বারকাতের বক্তব্যের প্রতিক্রিয়ায় মুহিত এ কথা বলেন।
ক্ষুব্ধ মুহিত বলেন, সারা দিন আমি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম। শুনেছি বারকাত আমার বিরুদ্ধে কী সব বলেছে।
সততা, মিথ্যাচার, স্বজনপ্রীতির যে অভিযোগ আবুল বারকাত তুলেছেন, তার কোনো জবাব দিতে রাজি নই আমি।
জনতা ব্যাংকের সিএসআর কার্যক্রম বন্ধ করার কারণ হিসেবে বারকাত সোমবার অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদবির না রাখার একটি অভিযোগ করেছিলেন।
এর প্রতিক্রিয়ায় মুহিত মঙ্গলবার বলেন, চেয়ারম্যান হিসেবে মেয়াদ বাড়ার সম্ভাবনা না দেখে এসব কথা বলছেন বারকাত।
বারকাতের সব অভিযোগ বিরক্তির সঙ্গে উড়িয়ে দিয়ে মুহিত বলেন, আমার সততা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা বারকাতের নেই। শুধু বারকাত কেন, এই দেশের কারো নেই।
তিনি বলেন, বারকাত যা বলেছে, বলুক। তার রুচি অনুযায়ী সে বলেছে। আমি কেমন, আমার সততা ও দেশপ্রেম কেমন- তা দেশবাসী জানে। বারকাত কী বলল, না বলল- তাতে আমার কিছু যায় আসে না। আমি তার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না ।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়