Thursday, September 11

পুরুষদের খেলা দেখায় ব্রিটিশ নারী শ্রীঘরে!


আন্তর্জাতিক ডেস্ক: পুরুষদের ভলিবল ম্যাচ দেখায় এক ব্রিটিশ নারীকে জেলে পাঠিয়েছে ইরান সরকার। ঘনচিচ ঘাভামি(২৫) নামের ওই নারী গত ২০ জুন ইরান-ইটালির মধ্যকার একটি ম্যাচ দেখতে ইরানের আজাদি স্টেডিয়ামে যান। এর কিছুদিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘাভামির পরিবার জানিয়েছে, প্রায় ৪১ দিন সে জেলে আছে। ১৯৭৯ সালে ইরানে পুরুষদের কোনো খেলায় মহিলাদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। এই আইনের প্রতিবাদে ঘাভামি স্টেডিয়ামে খেলা দেখার চেষ্টা করেন। তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। তাদেরও আটক করা হয়েছে। পুরুষদের খেলা দেখায় ব্রিটিশ নারী শ্রীঘরে! ইরানের পুলিশ প্রধান ইসমাইল আহমাদি মগহাদাম জানান, বর্তমান আইনে আমরা মহিলা এবং পুরুষদের এক সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করতে দিতে পারি না। ইরানের ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, এটা ইরানের নিজস্ব একটি শাসনবস্থা। অন্যদেরও বিষয়টি সম্পর্কে সচেতন হতে হবে। গ্রেপ্তারকৃতদের সাহায্য করার মতো কোনো চুক্তি দুই দেশের মধ্যে নেই। তাই সহসাই মিসেস ঘাভামিকে সাহায্য করা যাচ্ছে না। এদিকে আন্তর্জাতিক অ্যামনেস্টির যুক্তরাজ্যের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ঘাভামির গ্রেপ্তারের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়