Monday, August 25

কানাইঘাটে শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাকওয়াশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার আলোকে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে কানাইঘাট উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুইদিন ব্যাপী স্টুডেন্ট-ব্রিগেট ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ওয়াশের নিজ কার্যালয়ে রবি ও সোমবার দুদিন ব্যাপী অনুষ্ঠিত এ ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। ওরিয়েন্টশনে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানি সংরণ ও ব্যবহার, পানিবাহিত রোগ-প্রতিরোধ, পানিবাহিত রোগ ও চিকিৎসা, স্বাস্থ্যসম্মত লেট্রিন ব্যবহার ও সংরক্ষণ, শরীরের চোখ-দাত ও ত্বকের যত্ন, কিশোর-কিশোরীদের পুষ্টি, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, কিশোরদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ের উপর দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা ব্র্যাক ওয়াশের সিনিয়র ম্যানেজার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রশিক মোঃ সুলতান উদ্দিনের উপস্থাপনায় দুদিন ব্যাপী ওরিয়েন্টশনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশের সিলেট জোনের আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান, স্কুল স্যানিটেশন বিভাগের ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মিফতাহুল রব চৌধুরী, জুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনুত রঞ্জন তালুকদার, শিক্ষিকা রুমা চৌধুরী, রাণী বিলকিছ, কানাইঘাট প্রেস কাবের দফতর সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচির সংগঠক মোঃ মোবারক হোসেন, আমিনুল ইসলাম, কামাল হোসেন, মাঠ সংগঠক মোস্তফা ফিরোজ, কামরুল হাসান লিটন, আব্দুল কুদ্দুস, স্বপন বাবু, সাংবাদিক আমিনুল ইসলাম, শিক্ষার্থী আখলাকুর রহমান, রুনা বেগম প্রমুখ। উক্ত দুদিন ব্যাপী ওরিয়েন্টশনে জুলাই উচ্চ বিদ্যালয় ও মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩২জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এছাড়া ইতিমধ্যে উক্ত কর্মসূচির আওতায় আরো ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়