জৈন্তাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বৃহত্তর জৈন্তিয়া সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক প্রবীণ, সাংবাদিক এ.কে.এম কুদরতের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এ.কেএম কুদরতের মৃত্যুতে বৃহত্তর জৈন্তিয়াবাসী একজন নির্ভিক কলম সৈনিককে হারিয়েছে যা পূরণ হওয়ার মত নয়। তিনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলাকার আর্থ উন্নয়নে বিরাট ভূমিকা পালনের পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত সমাজ সেবায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে মফস্বল সাংবাদিকরা একজন সত্যিকার অভিভাবককে হারিয়েছে। শোকদাতারা হলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নান, সহসভাপতি বাবুল আহমদ, আব্দুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মিছবাউল ইসলাম চৌধুরী, সদস্য ময়নুল হক বুলবুল, শাহজাহান সেলিম বুলবুল, কুহিনুর চৌধুরী, মাহবুবুর রশিদ, আব্দুন নুর, কাওছার আহমদ প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়