Sunday, January 13

!! গণভবন থেকে মোনজাতে শামিল প্রধানমন্ত্রী !!

গণভবন থেকেই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার দুপুর একটার দিকে শুরু হয়েছে।

গণভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, বেবি মওদুদসহ তিনজন নারী সংসদ সদস্য এ মোনাজাতে অংশ নিচ্ছেন। এছাড়া সেখানে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়রাও আছেন।

বিশ্বশান্তি কামনায় এ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে তিন দিনের ইজতেমার প্রথম পর্ব।(বাংলাপোষ্ট২৪)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়